October 16, 2026, 10:07 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাইলস্টোন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আজ মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন।

পরিস্থিতির চাপে পরে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টারও কিছু সময় পরে তারা দু’জন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশ করে “ভুয়া ভুয়া” স্লোগান দেয়, যা এখনো চলছে।

উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের রাগের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসাথে, শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

জানা গেছে, দুই উপদেষ্টা এখনো স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সাথে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেননি।

এদিকে, উত্তরার দিয়াবাড়ি গোলচত্বর এলাকায় বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার তারা ছয় দফা দাবিতে ওখানে বিক্ষোভ করছে।

“আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও” স্লোগানে মুখরিত এখন ওই এলাকায়।

শিক্ষার্থীদের ভাষ্য, নিহতদের সংখ্যা একশ’রও বেশি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আহত, নিহত ও নিখোঁজের তথ্য গোপন করছে। তাই অবিলম্বে ভুক্তভোগীদের সঠিক তালিকা দিতে হবে।

এর আগে গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান এফটি-৭ বিজিআই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ২৫ জনই শিশু।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page