September 11, 2026, 7:29 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ইটভাটা বন্ধে মুচলেকা ও চার লাখ টাকা জরিমানা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব ও পরিদর্শক মোঃ আসিফ আলম এর উপস্থিতিতে এবং মাগুরা জেলার মহম্মদপুর থানার পুলিশ বিভাগ এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে ০৪ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার ২২ এপ্রিল মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনাকৃত ইটভাটা গুলো হলো মেসার্স একতা ব্রিকস মোঃ সেলিম রেজা, গ্রাম- মাছিনাগড়া গৃহীত ব্যবস্থা ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ফাইভ স্টার ব্রিকস আব্দুর রশিদ শিকদার, গ্রাম- হাটবাড়িয়া, ২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। এছাড়া ভাটাটির কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া ভাটাটি ভবিষ্যতে চালু করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। মেসার্স পদ্মা ব্রিকস মোঃ আলম শেখ, গ্রাম- বাঁশো ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং স’ মিল স্থাপনা উচ্ছেদসহ কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে। মেসার্স যমুনা ব্রিকস মোঃ সৈয়দ আলী, গ্রাম- বাবুখালী ‘স’ মিল স্থাপনা উচ্ছেদসহ কিলন ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page