October 10, 2026, 5:31 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মাগুরার গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা ; ১ জন আটক  

ফারুক আহমেদ, বিশেষ প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার গজদুরবা গ্রামে তবে গোপন সূত্রে জানা যায়, গাঁজা নিয়ে ব্যবসা ও সেবনে বাঁধা দেওয়ার জন্য এই হত্যা কান্ড ঘটেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ঐ যুবক উক্ত গ্রামের টুকুন মন্ডলের ছেলে টিটো মন্ডল। তাকে উদ্ধার করতে গিয়ে আরো ৬ ব্যক্তি আহত হয়েছে।

এদের মধ্যে গুরুতর জখম হয়ে মাগুরা ও ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত ৫ জন হলেন লাবিব মন্ডল, ডলার মন্ডল, ফাহিম মন্ডল, মাহিম মন্ডল ও শাকিল মন্ডল। ঘটনাটি ঘটেছে গত পহেলা জানুয়ারি দিবাগত রাত দশটার দিকে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় টিটো মন্ডলের ঘনিষ্ঠ বন্ধু ধনেশ্বরগাতী গ্রামের কামরুল ইসলামের ছেলে রাতুল  তাকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ফটকি নদীর তীরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর নাঘোষা গ্রামের লিটন মুসল্লির ছেলে ফাহিম মুসল্লি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তাকে উদ্ধার করতে গিয়ে আহতরাও ছুরিকাঘাতের শিকার হন।

এ ব্যাপারে তাদের সহপাঠী শের আলী মন্ডল জানাই তাদের সাথে আরো ছিল  কামাল ভূঁইয়ার ছেলে নয়ন, গিয়াস মোল্লার ছেলে সাব্বির হোসেন। তাদের দুজনেরই বাড়ি গজদূর্বা গ্রামে। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও খুনি ফাহিম পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে। ধরার পর ফাহিমকে শালিখা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে কি কারনে এই ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি। নিহত সম্পর্কে জানতে চাইলে উক্ত গ্রামের জমির উদ্দিন মন্ডল জানান নিহত টিটো খুবই ভালো ছেলে আমার জানা মতে তার কোন শত্রু নেই। তার অন্যান্য প্রতিবেশীরা বলেন টিটো  খুবই উপকারী ছেলে, মানুষের যে কোন বিপদে সে সবার আগে এগিয়ে আসেন।

এ ব্যাপারে শালিখা থানা ওসি তদন্ত মোঃ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় একজন আটক আছে, অন্যদের আটকের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page