October 17, 2026, 9:00 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরার বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নে বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ে বাষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৭ মার্চ সকাল ৯ টার সময় থেকে বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয় (পরিচালনা পর্ষদ) সভাপতি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার ও সার্বিক ব্যবস্থাপনায় অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এমপি ডঃ শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, বুনাগাতী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও সদস্য (পরিচালনা পর্ষদ) মোঃ আকরাম হোসেন, বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দীন, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে, সহ-সভাপতি বাসুদেব কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান, শালিখা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, বুনাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কুন্ডু সহ প্রমুখ।
বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস বক্তব্য বলেন, বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয় ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত শালিখা উপজেলার মধ্যে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটি সুযোগ আসলে সরকারি করণের জন্য ভূমিকা রাখবেন বলে প্রধান অতিথির দৃষ্টি গোচর করেন। এছাড়াও কলেজের প্রধান গেইট রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে বলে উল্লেখ করেন।
সভাপতি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার বলেন, ইতিমধ্যে বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ের পুরাতন ব্লিডিং ভবনের সংস্কারের কাজ করার জন্য ডিও লেটার পাঠানো হয়েছে। যথা সময়ে কাজের বরাদ্দ অর্থ আসলে কলেজের উন্নয়ন মূলক কাজ শুরু হবে।
প্রধান অতিথি ডঃ শ্রী বীরেন শিকদার এমপি বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল-মাদ্রাসা ও কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সদস্য, শিক্ষক বৃন্দদের ও বুনাগাতী ইউনিয়ন এলাকার সকল জনগণের উদ্দেশ্য করে জানান বিদ্যাপিঠে ছাত্র-ছাত্রী পাঠিয়ে ভবিষ্যতে শিক্ষার আলো দিয়ে সুনাগরিক করে গড়ে তুলা এটাই হচ্ছে বুনাগাতী ডিগ্রী মহাবিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এবং এলাকাবাসীর সকল জনগণ ও অভিভাবক এটা প্রত্যাশা কামনা করেন। তিনি আরও বলেন, বুনাগাতী কলেজের যাবতীয় উন্নয়ন মূলক কাজ করা হবে মাগুরা জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপিঠের সুনাম ও খ্যাতি অর্জন করবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page