April 7, 2026, 8:17 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরার মঘী ইউনিয়নের মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কৃষক দলের সমাবেশ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরা সদর উপজেলা মঘী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরা জেলার, মাগুরা সদর উপজেলার, ৭ নং মঘী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। বুধবার ২৯ জানুয়ারি বিকাল ৩ টায় মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয়তাবাদী কৃষকদল, মাগুরা এর আয়োজনে সমাবেশ করা হয়।

৭ নং মঘী ইউনিয়ন কৃষকদল আহবায়ক মাকলুকাত বিশ্বাস এর সভাপতিত্বে ও মাগুরা জেলা কৃষক দল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি আহবায়ক মোঃ আলী আহমেদ। মূখ্য প্রধান বক্তা মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। মাগুরা সদর উপজেলা কৃষক দল আহবায়ক এহসানুল হক পলাশ সভার শুভ উদ্বোধন বক্তব্য রাখেন। সার্বিক তত্ত্বাবধানে মঘী ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও মাগুরা সদর থানা বিএনপি ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুজন আলী।

প্রধান বক্তা খুলনা বিভাগ কৃষক দল সহ সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দল আহবায়ক মোঃ রুবাইয়াত হোসেন খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপি আহবায়ক মোঃ মাসুদ হাসান কিজিল, মহিলা দলের ১ নং যুগ্ন সম্পাদিকা সাবিনা ইয়াসমিন মেরি, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান লিটন, বিএনপি সদস্য সোহেল মোল্লা সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মঘী ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিরুল ইসলাম মন্ডল, সাবেক সভাপতি আবু বক্কার বিশ্বাস, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকরাম বিশ্বাস, ছাত্র দলের মঘী ইউনিয়ন সভাপতি নাইমুর রহমান সোহাগ, মঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর ইসলাম, মাগুরা জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ সাজ্জাদ মল্লিক সহ প্রমুখ।

জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মাগুরা সদর থানার আহবায়ক রত্না পারভীন, সদস্য সচিব আঞ্জুয়ারা আক্তার, পৌর সদস্য সচিব বিউটি খাতুন, সদর থানা যুগ্ম আহবায়ক রোজিনা খাতুন, সদস্য রুমা পারভীন, লাভলী বেগম, রুবি ফারহানা, হাওয়া খাতুন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দগণ।
সার্বিক তত্ত্বাবধানে ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতী দল।

মাগুরা জেলা কৃষক দল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম হীরা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফসলের মূল্যর কথা ভেবে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয়কেন্দ্র স্থাপন ও উদ্যোগ গ্রহণ করা হবে, কৃষকদের জন্য শস্য বীমা দাবি করা হবে, সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর প্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে পানির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, কৃষকের উন্নয়নসহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ব্যাপকভাবে গড়ে  তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে, সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সহযাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন বিশেষ অঞ্চলে বিশেষায়িত কোল্ডস্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে, শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ স্ব স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে, কৃষকের মাঝে স্বল্পমূল্যে গুণগত মান সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়া জাত করন কেন্দ্র নির্মাণ স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন-বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি ঋণ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা গ্রহণ করা হবে, প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ও ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে, মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের কৃষিতে অংশগ্রহণ উদ্যোগ গ্রহণ করা হবে।

মাগুরা জেলা বিএনপি আহবায়ক আলী আহম্মেদ ও মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং চলবে না এবং আওয়ামী লীগের কোন লোকজন যেন বিএনপি দলে ঢুকতে না পারে সেদিকে নেতা ও কর্মীদের খেয়াল রাখতে বলেন এবং কেউ সহযোগিতা করলে বিএনপি দল কেন্দ্রীয় থেকে ব্যবস্থা গ্রহণ করবে। আর সামনে আবারও যুদ্ধের জন্য বিএনপির নেতা ও কর্মীদের সজাগ ও প্রস্তুতি থাকার আহবান জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page