April 12, 2026, 4:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখার হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহ বধুর রক্তাক্ত লাশ উদ্ধার

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরার শালিখা উপজেলায় হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ।
 শনিবার ১২ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হরিশপুর গ্রামের মিজানুর মোল্যার স্ত্রীর সোনালী বেগমের(৩৮) লাশ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশী জুয়েল জানান, ভোর সকালে আমার কাকা মিজানুরকে দেখি বাড়ীর সিড়ির উপর বসে আছে। কাকা ঘরে ডুকবে কাকি (সোনালী) ঘর খুলছে না।
আমি কাকাকে বল্লাম বকা-বকির দরকার নেই। তাই বলে আমি কাজে চলে যাচ্ছিলাম, বাড়ি থেকে বের হয়ে রাস্তা পর্যন্ত গেলে চিল্লাচিল্লির শব্দ শুনে বাড়ী আসলে কাকাতো বোন মদিনা বলে আব্বা মাকে মেরে ফেলেছে।
সোনালী বেগমের মেয়ে মদিনা খাতুন (১১) জানান, আব্বা মাকে মেরে ফেলেছে। আরো বলেন আব্বা চট্রগ্রামে রডের কাজ করে আজ ভোর সকালে  আব্বা বাড়ী আসে। আব্বা মাকে ঘর খুলতে বললে মা বলে আমার মাকে খবর দাও তার সামনে ঘর খুলবো,, না হলে তুমি আমাকে মারবে। মা ঘর না খুললে আব্বা রান্না ঘরের দেওয়ালের উপরে বাঁশের বেড়া ভেঙ্গে ঘরে ডুকে রডের শাবল দিয়ে ঘরের দরজা ভেঙ্গে মার মাথায় রডের শাবল দিয়ে বারি দিয়েছে। আমার আব্বা মাকে মেরে ফেলেছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওলি মিয়া জানান, পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর মোল্যা শিশু সন্তান মদিনার সামনে সোনালী বেগমকে রড দিয়ে মাথায় বারি দিয়ে মেরেছে ফেলেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page