September 12, 2026, 10:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে এসডিএফ এর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৮ মার্চ জেলা প্রশাসনের কার্যালয় থেকে সকাল ১০ টায় র‌্যালি বের হয়ে ভায়নার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয়ে র‌্যালিটি শেষে অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়াজন করা হয়। সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের (সার্বিক) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস (রাজস্ব)। বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন এসডিএফ মাগুরা জেলার জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, এসডিএফ জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডল, প্রতাপ কুমার দাস, নাজমুল হোসেন, ওমর ফারুক, মো. রাশেদুল ইসলাম ও ক্লাস্টার কর্মকর্তা মো. মাহাবুল আলম, ডাটা এন্টি ওপারেটর মাসুদ রানা , সিএফ জয়নাল ব্যাপারি (স্বাস্থ্য ও পুষ্টি) সহ বিভিন্ন গ্রাম সমিতির সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ যে এসডিএফ জেলা অফিস ও সদর উপজেলার ৩টি ক্লাস্টার ৬নং রাঘবদাইড় ইউনিয়নের রাজিবের পাড়া, ৭নং শত্রুজিৎপুর, ৮নং জগদল যৌথ ভাবে দিবসটি উদযাপন করে এবং মাগুরা জেলার মহম্মদপুর ও শালিখা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসডিএফ এর ৫টি ক্লাস্টারের ৫ জন ক্লাস্টার কর্মকর্তা সহ প্রায় ১৫০ জন গ্রাম সমিতির সদস্য উপস্থিত হয়ে দিবস উদযাপন করে। আলোচনা সভায় অতিথিরা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রগতি পর্যালোচনা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page