October 9, 2026, 3:54 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি ; ক্ষতি সাড়ে ৫ লাখ টাকার বেশি

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় একটি সার ও কীটনাশকের দোকানে টিনের চাল খুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ ১৭ হাজার টাকার কীটনাশক ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের বাসিন্দা মো. হোসেন আলী বিশ্বাস (৫৫) দীর্ঘদিন ধরে “মেসার্স হোসেন এন্টার প্রাইজ” নামে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১৩ জুন রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন ১৪ জুন সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি লক্ষ্য করেন, দোকানের টিনের চাল খুলে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করেছে।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দোকান তল্লাশি করে দেখা যায়, বিভিন্ন ধরনের কীটনাশকসহ ক্যাশবাক্সে থাকা নগদ ১ লাখ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এমিস্টার টপ, ফিলিয়া, ইনসিপিও, থিয়োভিট, মিরাভিজ, জিলটপ, ভলিয়াম ও সাইওন ব্র্যান্ডের বিপুল পরিমাণ কীটনাশক। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য ৫ লাখ ১৬ হাজার ৯১০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, চোরেরা দোকানের ভেতরে প্রবেশের জন্য মই ব্যবহার করেছিল। ঘটনার পর স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামাল কিংবা জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দোকান মালিক হোসেন আলী বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বিরাট ক্ষতি হয়ে গেছে। কীটনাশক ও ক্যাশবাক্সে থাকা নগদ টাকা চুরি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ টাকা। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page