September 21, 2026, 10:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জমিতে ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ৪ জন আহত 

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দাবাশকোটা গ্রামে ৫ শতক জমির উপর ইটের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ জমির মালিকরা অপর পক্ষের ৪ জনকে পিটিয়ে শারীরিক ভাবে গুরুতর  জখম করেছে।
আহত ব্যবসায়ী হাশেম আলী মোল্লা (৪৮) জানান, প্রায় ২৫ বছর পূর্বে মৃত চাঁদ আলী মোল্লা সাড়ে ১৪ শতক জমির দাগ থেকে ৫ শতক জমি আমানত মোল্লার স্ত্রী খাতেমুন মনোয়ারা মুক্তার কাছে পূর্ব-পশ্চিম লম্বালম্বি ভাবে জমি নিয়েছে। আর সাম্প্রতিক সময়ে আসাদ, আমীর মোল্লা, মাসুদ মোল্লাসহ ১০-১৫ জন লোকজন একত্রে জোরপূর্বক আমাদের জমির উপর ইটের প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে। আমি জমিতে ইটের প্রাচীর দেওয়া নিষেধ করলে ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে মৃত ইমারত মোল্লার পুত্র আমীর মোল্লা ও মাসুদ মোল্লা আমাকে লাঠি ও ইট দিয়ে বাম চোখে আঘাত করেছে।
এছাড়াও মৃত হাতেম মোল্লার পুত্র ওয়ালিদ মোল্লা কে মাসুদ লাঠি ও ইট দিয়ে চোখে, হাতে ও শরীরে আঘাত করেছে, ওয়াজেদ মোল্লাকে নাকে, মুখে ও পেটে ইট দিয়ে মিরাজ মোল্লা আঘাত করেছে। মাজেদ মোল্লাকে হাতে আঘাত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দলিল ও মাপ অনুযায়ী পূর্ব ও পশ্চিম লম্বালম্বি জমি পাবো এটা মাগুরা জেলা প্রশাসন ও আদালত জমির দলিল অনুযায়ী সমাধান করে দিক এবং আমাদের ৪-৫ জনের উপর অর্তকিত জীবননাশের হামলার জন্য আইনের আওতায় সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার চাই এবং মাগুরা জেলা ও উপজেলা প্রশাসন কাজটা বন্ধ করে দিক।
প্রতিপক্ষ ৫ শতক জমির পক্ষে আসাদ মোল্লা জানান, দলিল অনুযায়ী উত্তর-পশ্চিম পাশের দাগের জমি পাবো আমরা। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে তাই আমরা ইট দিয়ে প্রাচীর তৈরি করছি। আর পুলিশ এখানে এসেছে।
মারামারির খবর পেয়ে মাগুরা সদর থানার ওসি তদন্ত ও অপারেশন তাদের সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে এসে ঘটনা স্থল নিয়ন্ত্রণ নিয়ে আসে। এসময় পুলিশের সদস্যরা জানায় ৫ শতক জমির মালিকের লোকজন পুলিশের উপর উত্তেজিত হয়ে কথা কাটাকাটি করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page