November 22, 2026, 12:14 pm
শিরোনামঃ
চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে : প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির ১০টি ইভেন্ট জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা মানিকগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় ৪ জন নিহত আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি ; তাই দাম কমে গেছে : নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস-২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সফল যুব সংগঠক, আত্মকর্মী পুরস্কার প্রদান ও যুব ঋণের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ৯.৩০ টার সময় যুব ভবন হল রুম মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক এডিসি জেনারেল আব্দুল কাদের। সঞ্চালনয়া ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষক মোঃ আবু সাইদ।

স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক ফিরোজ আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা সদর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক কুতুবউদ্দিন কুতুব, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান।

যুব সংগঠক হিসেবে বক্তব্য রাখেন, সাবিনা ইয়াসমিন মেরী, নাহিদুর রহমান দুর্জয়। চলমান প্রশিক্ষণার্থী হিসেবে বক্তব্য রাখেন মুনসুর আলী।

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক ফিরোজ আহমেদ বলেন, ৪ জন যুব সংগঠককে ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং ৪ জনকে যুব ঋনের চেক ৮ লাখ টাকা দেওয়া হয়। সম্মাননা স্মারক দেওয়া হয় সফল আত্মকর্মী বড়খড়ি আবাবিল মাশরুম সেন্টার পরিচালক মহাইমিন আলম, শ্রেষ্ঠ যুব সংগঠক পরিবর্তনে আমরাই সভাপতি মোঃ নাহিদুর রহমান (দুর্জয়), আলোকদিয়া গৃহগ্রাম যুব সংগঠন সভাপতি মোঃ মুজিবুর রহমান, সেইভ দা উইমেন অ্যান্ড চিলড্রেন পরিচালক ছাবিনা ইয়াসিন মেরি।

ফিয়া নারী যুব উন্নয়ন সংগঠন গ্রাম: রায়পাশা,

মহম্মদপুর, মাগুরা। সংগঠন নিবন্ধন সনদ

সোহাগ জোয়ার্দ্দার গ্রাম: মালন্দ, পো: গাংনালিয়া মাগুরা সদর, মাগুরা। যুব ঋণ: ১ লাখ টাকা। হাবিবুর হোসেন গ্রাম: ধনপাড়া, পো: বেংগাবেরইল, মাগুরা সদর, মাগুরা। যুব উদ্যোক্তা ঋণ: ৪ লাখ টাকা। মোঃ ফচিয়ার রহমান গ্রাম: মালন্দ, পো: গাংনালিয়া, মাগুরা সদর, মাগুরা। ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ: ১ লাখ ৩০ হাজার টাকা। রাজু হোসেন গ্রাম: হাজরাহাটি, শালিখা, মাগুরা। ইমপ্যাক্ট প্রকল্পের ঋণ: ১ লাখ ৩০ হাজার টাকা।

 

মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তর আগস্ট মাসের ১৯৯৫ সালে সাবিক কার্যাবলী শুরু। এখানে বিভিন্ন ট্রেড আছে গবাদিপ্রাণি, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও এদের প্রাথমিক চিকিৎসা এবং কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ। অনাবাসিক প্রশিক্ষণ পোষাক তৈরি, মৎস্য চাষ, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, বিউটিফিকেশন, ব্লক প্রিন্টিং, মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং আউট সোর্সিং, সোলার সিস্টেম, কবুতর পালন ও মধু আহরণ, কারচুপি, ব্লক বাটিক, বাঁশ ও বেতের কাজ, ফুড প্রসেসিং, ইয়থ লিডারশীপ, ওয়েলডিং, হস্তশিল্প ও পাটজাত পণ্য, ডাটাবেইজ ম্যানেজমেন্ট ইত্যাদি।

আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলায় বিভিন্ন ধরনের পোশাক, হস্ত শিল্প প্রদর্শন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page