March 27, 2026, 12:16 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জেলা প্রশাসক কর্তৃক বাল্যবিবাহ নিরোধ ঘন্টা শপথ পাঠ 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরায় “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো অথবা একুশ পার হয়ে” প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪ তারিখে জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সিস্টেমের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” শীর্ষক উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে অতিথিরা বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করেন।

প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শপথ বাক্য হিসেবে “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো অথবা একুশ পার হয়ে’, নিজে করবো না এবং অন্য কারো বাল্যবিবাহ হলে সকলে মিলে প্রতিরোধ করবো” স্লোগান পাঠ করান। একই সাথে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সকলকে আন্তরিকতার সহিত এগিয়ে আসার আহবান জানান। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে ১০৯ বা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য যে, মাগুরা জেলা মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির মাধ্যমে জেলা প্রশাসন কর্তৃক  বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত ২৯টি দফার মধ্যে ২৮ নম্বর দফা (বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা “আগে শিক্ষা পরে বিয়ে, ১৮ কিংবা ২১ পার হয়ে”) অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে প্রতি মঙ্গলবার দৈনিক সমাবেশে বাল্যবিবাহের কুফল ও নিরোধ সম্পর্কে আলোচনার উপর গুরুত্বআরোপ করা হয়েছে। স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ অন্যান সুধীজন।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page