October 9, 2026, 7:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু 

oplus_0

ফারুক আহমেদ, মাগুরা : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প-এর আওতায় ০৩ (তিন) দিনব্যাপি মাগুরা সদর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার ১৮ মে র‍্যালি, গেট থেকে লাল রঙের ফিতা কেটে ও বেলুন আকাশে উড়িয়ে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ১৮, ১৯ ও ২০ মে ৩ দিন মেলা শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার ও সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আমিনুল ইসলাম।

oplus_0

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হীরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, উপজলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজ সহ প্রমুখ।

কৃষি প্রযুক্তি মেলায় প্রথমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ রানা, কৃষক প্রতিনিধি জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক আক্কাস খান, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন।

প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ইমতিয়াজ হোসেন বলেন, মাগুরা সদর উপজেলার ইউএনও মেহেরুন্নাহার ও কৃষি অফিসার মাসুদ রানা কৃষি প্রযুক্তি মেলার চমৎকার আয়োজন করেছেন। কৃষক আক্কাস খান জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক তাকে অনুকরণ করার আহবান জানান আগত কৃষকদেরকে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ টি জেলা নিয়ে কৃষির বিভিন্ন রকমের কাজ করে থাকে তার মধ্যে মাগুরা জেলা পড়েছে। আর মাগুরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসারদের মাধ্যমে ধাপে ধাপে উন্নত প্রযুক্তি ব্যবহার ও আধুনিক বিজ্ঞানভিত্তিক চাষাবাদের মাধ্যমে বিভিন্ন রকমের ফসল উৎপাদন বৃদ্ধি হয়।

কৃষি প্রযুক্তি মেলায় ১৪ টি স্টলে প্রদর্শন করা হয়েছে বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা জাতীয় ফসল, ফসল সংগ্রহত্তোর ব্যবস্থাপনা প্রযুক্তি, কৃষি উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা (আধুনিক প্রযুক্তি), কৃষি উদ্যোক্তা (জৈব সার), ব্যয় সাশ্রয়ী সেচ প্রকল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, উচ্চমূল্য সবজি প্রদর্শন, উচ্চমূল্য ফল প্রদর্শন, নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী GAP, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদর্শনী, উচ্চমূল্য সবজি, ফল, মসলা ও ঔষধী ফসল উৎপাদন প্রদর্শনী, মসলা ও ঔষধি ফসল প্রদর্শন এবং অভ্যর্থনা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page