September 10, 2026, 11:32 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানকে জমকালো অভ্যর্থনা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন পেয়ে মাগুরায় জমকালো সম্বর্ধনা পেলেন দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বুধবার ৫ নভেম্বর সকালে তিনি কামারখালী ব্রীজে পৌঁছালে হাজারো দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন। এ সময় কামারখালী ব্রীজ থেকে মাগুরা শহর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে ছিল মানুষের ঢল। স্থানীয়রা ব্যানার, ফেস্টুন ও মিছিল শ্লোগানে তাকে স্বাগত জানায়।
সম্বর্ধনার শুরুতে স্থানীয় ওয়াপদার মোড়ে সমাবেশে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “মাগুরার মানুষ আজ যে ভালোবাসা আজ দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল—এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা।” তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে আমি সর্বদা কাজ করে যাব।”
এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও দুঃশাসনে অতিষ্ঠ জনগণ এবার পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, মনোয়ার হোসেন খানের নেতৃত্বে মাগুরা বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করবে।
অভ্যর্থনা শেষে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকেই বলেন, দীর্ঘদিন পর বিএনপির এমন গণজোয়ার মাগুরায় নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page