October 17, 2026, 9:13 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বোরো ধানে সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ব্যবহারের প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের মঘী (মধ্যপাড়া) গ্রামে চলতি রবি মৌসুমে (২০২৩-২৪) বোরো ধানে সমলয় সেচ প্রযুক্তি AWD ব্যবহারের প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আজ ১৬ মে বৃহস্পতিবার বেলা ১১ টার সময়ে মঘী গ্রামের মৃত খালেক মোল্লার পুত্র কৃষক মোঃ শাহিনুর রহমানের কাচারি উঠানে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ঢাকা এর আয়োজনে মাঠ দিবস পালিত হয়।

পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। সার্বিক পরিচালনায় মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট ঢাকা উপপরিচালক (সার্ভিলেন্স এন্ড ফোরকাস্টিং) হাসান ইমাম।

এছাড়াও মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাচনা হেনা, সিনিয়র রিপ্রোগ্রাফিক অফিসার (গ্রেড-৬) পিএসএও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মোঃ সাজ্জাদুর রহমান সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদ রেজা, মাগুরা উপপরিচালকের কার্যালয় খামারবাড়ি এডিডি বিষ্ণুপদ সাহা, বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, ৫০ একর জমির সমলয় চাষাবাদের সভাপতি কৃষক আবুল কালাম আজাদ সহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আমিনুল ইসলাম।

মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ খামারবাড়ি ফার্মগেট ঢাকা হাসান ইমাম প্রথমে মঘী মাঠে গিয়ে সরাসরি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা প্রদর্শন করেন। এরপর মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য বলেন, পৃথিবীতে গাছপালা উজাড় হওয়ার কারণে আজ পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য পানির লেয়ারের স্তর নিচে চলে যাওয়ার কারণে ফসলের মাঠে কৃষক সঠিক পানি পাচ্ছে না। তাই মাঠে সমলয় সেচ প্রযুক্তি AWD ব্যবহার করে ধান চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page