March 26, 2026, 11:44 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস মাগুরা সদর উপজেলা এর আয়োজনে ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম ও উপস্থাপনায় রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক মিলন কীর্তনিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সহকারি কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, মাগুরা সহকারি জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস সহ প্রমুখ।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালে ৩৯ জন এসএসসি, সমমান ও এইচএসসি, সমমান উত্তীর্ণ এওয়ার্ডধারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান বলেন মাধ্যমিক শিক্ষা স্তরে প্রতিটা শিক্ষার্থীকে গুরুত্বের সাথে লেখাপড়া করতে হবে এবং সেকেন্ড অপশন হিসেবে ইতিহাস, গল্প, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা। প্রাইভেট টিউটোরিয়াল করানো সহ রুটিন মাফিক বই পড়তে হবে। আর এটা স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও বাড়ির অভিভাবকরা গুরুত্ব সহকারে দেখা উচিৎ।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page