October 13, 2026, 3:50 pm
শিরোনামঃ
দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সাবেক সংসদ সদস্য কাজী কামাল ও যুবদল নেতা নয়নের গণ সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা-২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও যুব নেতা মোঃ রবিউল ইসলাম নয়ন এর গণ সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ২২ আগস্ট বিকাল ৩ টার সময় শত্রুজিৎপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি, মাগুরা এর আয়োজনের বিশাল জনসভা করা হয়।

জনসভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলাম ও সঞ্চালনায় ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক মাস্টার, যুবদল দক্ষিণ মাগুরা ইউনিট সাবেক সভাপতি মোঃ জাফর ইকবাল ও যুবদল দক্ষিণ মাগুরা ইউনিট সাবেক যুগ্ম আহবায়ক মোঃ এনায়েত হোসেন বকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা-২ সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল।

প্রধান বক্তায় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

এছাড়াও মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন হতে নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নহাটা ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ ফারুকুজ্জামান, বিএনপি নেতা মোঃ আক্কাস শেখ ও মেম্বার ফারুকুজ্জামান এর নেতৃত্বে ৫-৬ হাজার নেতা-কর্মীদের নিয়ে জনসভায় উপস্থিত হন।

প্রধান অতিথি মাগুরা-২ সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামাল বলেন, বিএনপি দলের মধ্যে কোন গ্রুপিং থাকবে না এবং দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, বিএনপি দলের মধ্যে কোন ব্যক্তি অপরাধ করলে আমাদের অভিযোগ দেন আমরা বিএনপি দল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

প্রধান বক্তা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার আর্দশ কে ধারণ করে, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও আমি রবিউল ইসলাম নয়ন আমরা দুই ভাই রাজপথে বিএনপির জন্য জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবো।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page