October 13, 2026, 4:25 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় নাছরিন খাতুন মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাউতরা গ্রামের টনিক বিশ্বাস শাহীনের স্ত্রী নাছরিন খাতুন ওয়েস্টার মাশরুম চাষে সফল নারী উদ্যোক্তা।

গত বুধবার ৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় রাউতরা গ্রামের আলাউদ্দিনের বাড়িতে দেখা যায় ৩ স্থানে টিনের চালা পাকা ঘরের মধ্যে ওয়েস্টার মাশরুম চাষ করছেন।

নাছরিন খাতুন জানান, মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের দিক নির্দেশনায় আধুনিক পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অফিসের কৃষি অফিসাররা সবসময় ভালো উৎকৃষ্ট মানের মাশরুম চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকে।

তিনি আরও বলেন কয়েক বছর পূর্বে বড়খড়ি গ্রামের মাশরুম বাবুল সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের শুরু। এখন মাশরুমের সিলিন্ডার আছে ৭ হাজার, যা থেকে প্রতি মাসে মাগুরা ও চট্টগ্রামে রপ্তানি করে আয় করছি।

তার মাশরুম খামারে প্রতিদিন ৭-৮ জন মহিলা কাজ করে জীবিকা নির্বাহ করছে। তার ভবিষ্যত আশা বাণিজ্যিক ভাবে আরও জায়গা বাড়িয়ে বড় পরিসরে মাশরুম চাষ করে বিদেশে রপ্তানি করবেন বলে তিনি জানান।

মাশরুম নিরাপদ ভেষজ ঔষধি গুণসম্পন্ন দ্রব্য যা থেকে মানবদেহের কিডনি, হার্ট, বাত ব্যাথা সহ অনেক রোগের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page