April 11, 2026, 12:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া ; ভয়ে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যে সাগরে পড়েছে। এতে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটের দিকে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

তিনি বলেন, মধ্যবর্তী পাল্লার বা তার বেশি বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত না উল্লেখ করে জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পানিতে পড়েছে।

সম্প্রতি পানির নিচে চলতে সক্ষম পারমাণবিক শক্তিধর নতুন ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পর্যাপ্ত সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে এ পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ‘হায়িল-২’ নামে পানির নিচে চলতে সক্ষম এমন পারমাণবিক শক্তিধর আক্রমণকারী অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

সাম্প্রতিক সময় উত্তর কোরিয়াকে নিয়মিতই বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালাতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে গত কয়েক সপ্তাহ ধরে এ ধরনের পরীক্ষার গতিও বাড়িয়েছে কিম জং উন প্রশাসন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page