October 29, 2026, 11:08 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

মাঝ আকাশে ঝড়ের কবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার হেলিকপ্টার ; দুই পাইলটের তৎপরতায় রক্ষা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জলপাইগুড়িতে জনসভা সেরে ফেরার পথে দুর্ঘটনারকবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হেলিকপ্টার। মাঝ আকাশে হঠাৎ ভয়ংকরভাবে কাঁপতে শুরু করে সেটি। দ্রুত জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। আর এই অবতরণের পিছনে রয়েছেন হেলিপকপ্টারের দুই পাইলট। তাদের জন্যই বড় বিপদ থেকে বাঁচলেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার চালানোর দায়িত্ব ছিল দুই পাইলট ক্যাপ্টেন ভরত নিরঞ্জন ও ক্যাপ্টেন প্রশান্ত আসওয়ালের ওপরে। তারাই বিপদের আঁচ পেয়ে দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। সময়মতো কপ্টারের মুখও ঘুরিয়ে দেন তারা। আসলে উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে দু’জনের। আর সেই অভিজ্ঞতা থেকেই এদিন বিপদের আচ বুঝতে পারলেন তারা। বিপদ বুঝে তারা মাথা ঠান্ডা রেখে কপ্টারটিকে না অবতরণ করালে বড় বিপদ হতে পারতো বলে মনে করা হচ্ছে।

এদিকে সাধারণত কোনো এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু এদিনের পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল, যে আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। জানা গেছে, হেলিকপ্টার নড়তে থাকায় কোমরে ও পায়ে চোটও পেয়েছেন মমতা ব্যানার্জী।

এদিকে মমতার হেলিকপ্টার দুর্যোগের কবলে পড়ার খবর কানে যেতেই ফোন করে খোঁজখবর নেন রাজ্যপাল। রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে মতানৈক্য থাকলেও তার শারীরিক পরিস্থিতির খবর নিতে ভোলেননি সিভি আনন্দ বোস। এদিকে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page