October 13, 2026, 6:34 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে নকল খেজুরের ভিতরে করে ইয়াবা পাচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে ২৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি রনি হাওলাদার (৩১) একই এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, রনি বাড়িতে বসে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে সে অস্বীকার করে। পরে তাকে তল্লাশি করে প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর সাদৃশ্য বস্তু পাওয়া যায়।

প্রকৃতপক্ষে সেগুলো প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। পরে সেই নকল খেজুরের মধ্য থেকে ৫০টি করে মোট ২০০ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০ পিসসহ মোট ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রনি। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page