September 29, 2026, 3:32 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আটককৃতরা হলেন-ঘুনসি গ্রামের কালাম মাতুব্বর (৫৩), মিলন মাতুব্বর (৫৪), মনু মাতুব্বর (৫০), লাকি বেগম (৪৫), পারুল বেগম (৪৫) এবং খাদিজা আক্তার (২৩)।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা হয়েছে এমন খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশ অভিযানে যায়। এসময় তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগজিন, ১টি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও ল্যাব। এ সময় ৩ নারীসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক আরও জানান, উদ্ধার করা অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page