February 27, 2026, 6:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯.৬৬ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছর মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৭৯.৬৬ যা ২০২৩ সালে ছিল ৭৪ দশমিক ৭ শতাংশ এবং ২০২২ সালে ছিল ৮২ দশমিক ২২ শতাংশ।

এ বছর মোট ১৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৬৭ জন ছাত্রী আর ৬ হাজার ৭৩৯ জন ছাত্র।
পাসের হারের দিক থেকে যশোর শিক্ষা বোর্ড ১১টির মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে, এই শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ এবং সিলেট বোর্ডে পাসের হার সবচেয়ে কম, ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
অন্যান্য বোর্ডের পাসের হার হলো – রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৮৩ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২৩ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী পাস করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page