April 10, 2026, 8:29 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মানবতার নামে ভাওতাবাজি করে ইজরাইল ও ইউক্রেনকে যুদ্ধ সহায়তার বিলে সই করলেন মানবাধিকারের ফেরিওয়ালা মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ইউক্রেনকে যুদ্ধ করার জন্য অর্থ সহায়তা দেয়ার যে বিল পাস করেছে মার্কিন কংগ্রেস, তাতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলে মার্কিন সরকার ইসরাইল এবং ইসরাইলকে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গতকাল (বুধবার) প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে সই করেছেন এবং এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে বিলটি পাস হয়। এই বিলের মাধ্যমে বিশেষ করে ইসরাইলকে যে অর্থ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে তাতে গাজায় ইসরাইল আরো ভয়াবহ গণহত্যা চালাবে। ফলে এই সহায়তা বিলের মাধ্যমে আমেরিকার গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে ভাওতাবাজি নতুন করে ফুটে উঠলো।

মোট ৯,৫০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে এই বিলে। এরমধ্যে ইহুদিবাদী ইসরাইলকে দেয়া হবে ২৬০০ কোটি ডলার, ৬১০০ কোটি ডলার ইউক্রেনকে এবং তাইওয়ানকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা।

বিলটিতে সই করার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল পাস করেছি; এখন আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়া দরকার, আমরা তা করছি।”

বাইডেন তার ভাষায় বলেন, এই সামরিক সহায়তা মার্কিন মিত্রদের রক্ষার জন্য বিরাট বড় সমর্থন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে অস্ত্রের চালান পাঠানো শুরু হবে। এর আগে জো বাইডেন বলেছিলেন, তিনি ইউক্রেনকে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র খুবই দ্রুত পাঠাতে চান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page