April 11, 2026, 4:44 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মানবতা-বিরোধী অপরাধে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বলিভিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের জন্য তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। গতকাল (মঙ্গলবার) গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান থেকে ভয়াবহ বোমা হামলা চালানোর পর বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

গতকাল জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইল ছয়টি বোমা ফেলে যার ওজন ছিল ছয় টন। এতে অন্তত ৪০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইসরাইলের চলমান বর্বরতায় আট হাজার ৬১০ জন ফিলিস্তিনি শহীদ এবং ২৩ হাজারের বেশি আহত হয়েছেন। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যান দিয়েছে। তবে এর মধ্যে জাবালিয়ার হতাহতের ঘটনা নেই। ফলে ফিলিস্তিনি হতাহতের সংখ্যাটি আরো বেড়ে গেছে।

এর আগে, ২০০৯ সালে বলিভিয়া গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু ২০২০ সালে প্রেসিডেন্ট জিনাইন আনেজের মার্কিন-পন্থী সরকার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

২০১৯ সালে  সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট  ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন-সমর্থিত ষড়যন্ত্রে নেতৃত্ব দেয়ার অভিযোগে গত বছরের জুন মাসে আনেজকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন লুইস আর্স এবং তিনি মোরালেসের মুভমেন্ট ফর সোশ্যালিজম পার্টির সদস্য।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page