April 5, 2026, 9:28 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকারের প্রতি আমেরিকার ভুয়া সমর্থন আরেকবার স্পষ্ট হলো : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী পিপলস মুজাহেদিন বা এমকেও’র রিংলিডারকে বড় করে তুলে ধরার জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ইরানের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাকারী এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মৈত্রীর বন্ধন পুনর্ব্যক্ত করার জন্যও ওয়াশিংটনকে ধিক্কার জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই নিন্দা জানান।  তিনি বলেন, “যারা সন্ত্রাসী এবং যারা ইরানের ১৭ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে তাদের প্রতি মার্কিন সরকারের মিত্রতা আরো স্পষ্ট হয়েছে।”

গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইরানের কথিত বিরোধীদলগুলোর নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমকেও’র কুখ্যাত রিংলিডার মারিয়াম রাজাভি এবং ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ কয়েকজন সাবেক মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তারা সবাই ইরানে গত কয়েক সপ্তাহ ধরে ইরানে বিদেশি মদদে যে দাঙ্গা হয়েছে তার গুণকীর্তন করেন এবং ইরানের সরকার পরিবর্তনের আহ্বান জানান।  মাইক পম্পেও ইরানের ইসলামি শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করার জন্য মারিয়াম রাজাভির ভুয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া কিছু মার্কিন নেতা সন্ত্রাসী এমকেও’র রিংলিডার ও সাবেক ইরাকি শাসক সাদ্দামের একজন ভাড়াটে খুনিকে যেভাবে পবিত্রকরণের চেষ্টা করেছেন তাতে মানবাধিকারের প্রতি আমেরিকার ভুয়া সমর্থনের বিষয়টি আরেকবার বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়েছে। ”

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page