March 12, 2026, 6:04 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মানবিক কর্মীদের রক্ষার জন্য ইসরায়েলের প্রতি ডব্লিওএইচও সদস্যদের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি সদস্য দেশ গাজায় মানবিক কর্মীদের রক্ষায় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে সম্মান করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে।
খসড়া এই প্রস্তাবটির বিষয়বস্তু রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) নির্বাহী বোর্ডের ‘অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের স্বাস্থ্য পরিস্থিতি’ নিয়ে আয়োজিত বৈঠককালে পর্যালোচনা করা হবে।
আলজেরিয়া, বলিভিয়া, চীন, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, লেবানন, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তিউনিশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন প্রস্তাবটি পেশ করে।
ডব্লিওএইচওতে ফিলিস্তিনী প্রতিনিধিদের পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে। তারাও প্রস্তাবটিতে স্বাক্ষর করেছে।
ডব্লিওএইচও’র সদস্য দেশগুলো পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনী অঞ্চলের বিপর্যয়কর মানবিক পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকায় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
তারা মানবিক কর্মী বিশেষ করে যারা সরাসরি চিকিৎসার কাজে নিয়োজিত তাদের এবং হাসপাতাল ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রের সাথে জড়িতদের প্রতি ‘সম্মান ও সুরক্ষা’ দেয়ার জন্যে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া আলাদাভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার শুক্রবার বলেছেন, গাজার পরিস্থিতি দিনকে দিন ধারনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজার ৪৮৭ ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page