July 31, 2026, 10:41 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী ; সাজা স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) তাকে জামিন দিয়েছেন দেশটির গুজরাটের আদালত। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন। এ সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে।

আগামী ১৩ এপ্রিল তার আপিলের সুরাহা করবে গুজরাটের একটি আদালত।

জানা গেছে, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী মোদি পদবি ঘিরে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যে সুরাটের আদালতে পূর্ণেশ মোদি মামলা করেন। সেই মামলায় সদ্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। সুরাট কোর্টে দোষী সাব্যস্ত হওয়া রাহুল গান্ধীকে দুই বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে রাহুলের সাংসদপদ খারিজ হয়। এরপর আজ সোমবার রাহুল পৌঁছান সুরাট কোর্টে। আবেদন জানান, তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য। বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং তিনজন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য কংগ্রেস নেতার সঙ্গে আপিলের আবেদন নিয়ে সুরাটের দায়রা আদালতে গিয়েছিলেন রাহুল।

কংগ্রেসের সাবেক এ সভাপতিকে পরবর্তী শুনানির জন্য আদালতে হাজির হতে হবে না।

রাহুল দোষী সাব্যস্ত না হলে এমপি হিসেবে তার সদস্যপদ ফিরে পাবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকবে না বলে জানা গেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page