February 28, 2026, 3:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জের দৌলতপুরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ময়নাল হকের বিরুদ্ধে।
সরেজমিন ঘুরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বোর্ড কর্তৃক ফি নির্ধারণ করা হয়েছে—বিজ্ঞান বিভাগে ২১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগে ২০২০ টাকা এবং মানবিক বিভাগে ২০২০ টাকা। কিন্তু বিভিন্ন কৌশলে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
সরকারি বিধান অনুযায়ী ডিসেম্বর মাস পর্যন্ত বেতন নেওয়ার কথা থাকলেও প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে বেতন নেওয়া হয়েছে আগামী মার্চ মাস পর্যন্ত। কোচিং বাণিজ্যের ব্যাপারে সরকারের কঠোর হুঁশিয়ারি থাকা সত্ত্বেও বাধ্যতামূলক কোচিং করানোর নামে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয়েছে ১২০০ টাকা করে। এছাড়া বিভিন্ন উন্নয়ন ফি, কেন্দ্র ফি ও বিবিধ টাকার নামে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, কোচিং না করলেও বাধ্যতামূলক কোচিংয়ের টাকা জমা দিয়ে ফরম ফিলাপ করতে হয়েছে।
বিদ্যালয়টি থেকে এ বছর এসএসসি ও ভকেশনালসহ মোট ১১৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ডক্টর আলমগীর বিষয়টি অবগত নন বলে জানান। এ ব্যাপারে তালুকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হক জানান, বিদ্যালয়ে অনেক খরচ। বিদ্যুত বিল এসেছে ৮ হাজার টাকা। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক অনেক খরচ হয়। আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা না নিলে এটা কীভাবে পূরণ করব? সরকারি বিধির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুর রহমান তালুকদার জানান, আইনের বাইরে কোনো কিছু করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page