February 21, 2026, 6:32 am
শিরোনামঃ
আদালতের তিরস্কারের পর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে অভিযানে যেয়ে হামলার শিকার ডিবির ৬ সদস্য ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির এক উপপরিদর্শকসহ ছয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের ডিএসবি শাখা থেকে এই তথ্য জানানো হয়। সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব ভাকুম গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, পূর্ব ভাকুম গ্রামের লেছু ফকিরের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩৪) এবং শাহীনুরের ছোট ভাই আহাদুল নূর (২৮)।

প্রেস বিজ্ঞপ্তি ও ডিবি সূত্রে জানা গেছে, পূর্ব ভাকুম গ্রামে দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছিলেন শাহীনুর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে তার বাড়িতে অভিযান চালান উপপরিদর্শক (এসআই) আসাদ মিয়ার নেতৃত্বে একদল ডিবির সদস্য। অভিযানের সময় শাহীনুরের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করা হয়।

এ সময় বাঁচাও বাঁচাও বলে শাহীনুর চিৎকার করলে শাহীনুরের ছোট ভাই আহাদুল নূর, ভাগ্নে সুজাত হোসেন, মা আসমা বেগম ও স্ত্রী লিপি আক্তারসহ আরও অজ্ঞাত তিন থেকে চারজন শাহীনুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সুজাত হোসেন লোহার রড দিয়ে ডিবি সদস্যদের ওপর হামলা করেন। এতে ডিবির এসআই আসাদ মিয়া, কনস্টেবল সাদেক আলী, ইব্রাহিম মিনা, শরীফুল ইসলাম, রাসেল মিয়া ও তানভীর ভূঁইয়া আহত হন।

এ সময় শাহীনুর ও সুজাতকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান। পরে আহত ডিবির সদস্যরা জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে সিঙ্গাইর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহীনুরের বিরুদ্ধে এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সুজাত, মা আসমা বেগম ও শাহীনুরের স্ত্রী লিপি আক্তারসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

ডিবির পরিদর্শক মোশাররফ হোসেন আরও বলেন, দুইজনকে গ্রেফতার করা গেলেও অন্যরা পালিয়ে যান।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page