September 3, 2026, 3:37 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) দিবাগত রাতে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।

কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে বাংগড়া করবস্থানে নির্মাণাধীন পানির ট্যাংকে কাজ করতে গিয়ে শ্রমিকেরা দেখতে পান কবরস্থানের প্রধান গেট খোলা।

এর পর তারা ভেতরে গিয়ে দেখেন বেশ কিছু কবর খোড়া অবস্থায় রয়েছে। পরে তারা বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানালে কমিটির লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন খোড়া কবরগুলোর ভেতরে কোনো কঙ্কাল নেই।

এদিকে বাংগড়া কবরস্থানের কঙ্কাল চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন তারা।

বেতিলা-মিতরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন বলেন, গত পাঁচ থেকে সাত মাসের মধ্যে যেসব মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল সেসব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী ছিল।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আমান উল্লাহ জানান, কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page