November 21, 2026, 4:27 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে দাড়ি টেনে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় আসামি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘মানিক কম্পিউটার’ দোকানের মালিক আলী আজম মানিককে (৩৩) দাড়ি ধরে টানা-হেঁচড়া, অকথ্য গালিগালাজ ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৭ জুন) সকাল ৭টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

এর আগে গত সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের কম্পিউটার দোকানে ঢুকে দাড়ি ধরে টানা-হেঁচড়া, অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন নাসিম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন কাজ নিয়ে আসতেন। তবে কাজের টাকা ঠিকমতো দিতেন না। পাওনা টাকা চাইলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে উল্টো টাকা দাবি করতেন। সেই টাকা দিতে মানিক অনীহা প্রকাশ করলে নাসিম তাকে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেন।

২৩ জুন রাত ৯টার দিকে জমির খারিজ সংক্রান্ত কিছু কাজ নিয়ে দোকানে গেলে মানিক অন্য এক কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দাড়ি ধরে টানা-হেঁচড়া করেন, অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করেন।

ঘটনার পর ভুক্তভোগী মানিক ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শুক্রবার অভিযুক্ত নাসিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ‘ঘিওরের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page