October 15, 2026, 6:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে প্রধান শিক্ষককে কোপাল বহিষ্কৃত ছাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে এক বহিষ্কৃত ছাত্রের বিরুদ্ধে। দুই বছর আগে ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। এ কারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বালিরটেক বাজারে এ হামলার ঘটনা ঘটে।

শিক্ষক মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ (১৯)। তার বাবা শহিদুল ইসলাম খাবাশপুর কলেজের অফিস সহকারী পদে চাকরি করেন।

আহত শিক্ষকের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, সকালে স্কুলের কাজে স্থানীয় বালিরটেক বাজারে যান প্রধান শিক্ষক মিজানুর রহমান। এসময় বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেন। এতে ওই শিক্ষকের মাথায় গভীর ক্ষত হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।

সাইফুল ইসলাম বলেন, বখাটে রাজু নবম শ্রেণিতে পড়াকালে মেয়েদের উত্যক্ত করতো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। পরে ২০২২ সালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ কারণে সে আমার ভাইয়ের ওপর ক্ষিপ্ত ছিল।

তিনি আরও দাবি করেন, সেইসঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার ভাইয়ের দ্বন্দ্ব চলছিল। ম্যানেজিং কমিটির সভাপতির ইন্ধনেই এ ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত রাজুকে আটক করতে কাজ করছে পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page