October 9, 2026, 6:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে বাকি ২০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাকি ২০ টাকা চাওয়ায় এক পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার ব্যবসায়ীর নাম শ্রীবাস চন্দ্র সাহা (৫৫)। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম ইশা মোল্লা। তিনি জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা তার কাছে বাকি ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্রীবাসের গায়ে হাত তোলেন। পরে তাকে গলা চেপে ধরে লাথি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page