March 6, 2026, 2:52 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে ভুয়া কাবিনে বিয়ে পড়ানোয় কাজীর ৬ মাসের কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাজী পরিচয়ে দীর্ঘদিন ধরে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে দিয়ে আসছিলেন মো. মামুনুর রশিদ। প্রতারণামূলক এসব বিয়ে সম্পন্ন করে বর-কনের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর বিপণী মার্কেটে অভিযান চালিয়ে বাল্যবিয়ে পড়ানোর সময় তাকে র‌্যাব হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।

সাজাপ্রাপ্ত মো. মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মো. আবেদ আলীর ছেলে।

লে. কমান্ডার আরিফ হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ কাজী না হয়েও দীর্ঘদিন ধরে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে দিয়ে আসছিলেন। তার বিনিময়ে তিনি মোটা অংকের টাকাও নিতেন। কাজি বাল্যবিয়ে পড়াচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলায় অ্যাডভোকেট মো. মনির হোসেনের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page