September 9, 2026, 6:48 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের হাতে তার ৯৫ বছর বয়সী মা খুন হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিজিয়া বেগম (৯৫) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে মা রিজিয়া বেগমের সঙ্গে তার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রোকেয়া উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তার বৃদ্ধ মায়ের মাথায় আঘাত করেন। বঁটির আঘাতে ঘটনাস্থলেই রিজিয়া বেগমের মৃত্যু হয়।

পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেন ও তার ছেলে রাসেলকে ডেকে জানান যে, মা মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মরদেহ উদ্ধার করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরেমরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত মেয়ে রোকেয়া আক্তারকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page