September 20, 2026, 3:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মামলা থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু  : তৃণমূলের সাধারণ সম্পাদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এফআইআর (মামলা) থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে দিল্লি গেছেন শুভেন্দু।

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার বিস্তারিত তথ্য আজ (মঙ্গলবার) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানান। সেই প্রসঙ্গে আজ বিজেপি বিধায়ক শুভেন্দুকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন,  ‘শুভেন্দু অধিকারী ওই তালিকায় সিবিআইয়ের ওই ‘এফআইআর’টা রেখেছেন তো! যাতে অমিত শাহের সিবিআই, দিল্লির সিবিআই নারদ দুর্নীতির তোলাবাজিতে শুভেন্দুর নামে এফআইআর করে রেখেছিল, যেটা থেকে বাঁচতে অমিত শাহের জুতো পালিশ করতে গেছেন! যে এফআইআরের তালিকা দিয়েছেন,  তার মধ্যে সিবিআইয়ের এফআইআরটা আছে?  ওটা তো সবার আগে দিয়ে বলবে,  আমি তো এসে গেছি বিজেপিতে, আমাকে বাঁচান-বাঁচান। শুধু বাংলার এফআইআর দিচ্ছেন কেন?  দিল্লির সিবিআই-এর এফআইআরটা কোথায় গেল? আসলে ওটা থেকেই বাঁচতে যাচ্ছেন উনি।’

আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শেষে সেখান থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,  বাংলায় তার নামে দায়ের হওয়া বিভিন্ন মামলার বিশদ তথ্যসহ আট পাতার পুস্তিকা নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। অমিত শাহের হাতে ওই পুস্তিকা তুলে দিয়ে বলেছেন, ভুয়ো মামলায় তাকে ফাঁসানো হচ্ছে। পুলিশ এবং আইপিএস কর্মকর্তারা আসলে তৃণমূলের হয়ে কাজ করছে। তার কাজে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘আমি ওকে তথ্য দিয়ে জানিয়েছি, বাংলায় এক শ্রেণীর ‘আইপিএস’ অফিসার, পুলিশ অফিসার, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর নির্দেশে আমার স্বাভাবিক রাজনৈতিক, গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাজকর্মে বাধা সৃষ্টি করছে। প্রচুর মিথ্যা মামলা দিচ্ছে। আপাতত কোলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছি’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page