February 27, 2026, 11:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

মায়ের মতো ভালোবাসতে হবে ভাষাকে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা দেশ মাকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভালভাবে শিখতে এবং ব্যবহার করতে হবে। ভাষার বিকৃতি যেন আমরা না করি। কমপক্ষে হলেও আরেকটি ভাষা শিখি। ইংরেজি ভাষা সারা বিশ্বে চলে, সেই ভাষা অন্তত শিখব। আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শিখে, তাহলে তো কথাই নেই, সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভাষার পাশাপাশি তোমাদেরকে আইসিটিও শিখতে হবে। আইসিটিও কিন্তু এখন স্বাক্ষরতার অংশ। এক সময় আমরা শিখতাম ক, খ, এ বি সি এবং এক দুই তিন। কিন্তু এখন আইসিটির বর্ণমালা শিখতে হচ্ছে। পাশাপাশি তোমাদেরকে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞানের অধিকারী হতে হবে।

দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। ডিজিটাল বাংলাদেশ হয়েছি। আগামী দিনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হবে। তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা। তার জন্য তোমাদেরকে সে গুনাবলী অর্জন করতে হবে।

মন্ত্রী ছেলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি তোমরা ছেলেরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে, তোমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে। তুমি যেমন মানুষ, একজন নারীও সমান মানুষ। কাজেই তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা যেন না শুনি এখানে ইভটিজিং করে, মেয়েদেরকে যৌন হয়রানি করে। যে পুরুষ ভাল এবং সত্যিকারের পুরুষ কোন নারীকে ছোট করে না। সে নারীকে তার সমকক্ষ ভাবে এবং শ্রদ্ধা করে। আর যে পুরুষ কোন নারীকে যৌন হয়রানি করে, সে পুরুষ আসলে কাপুরুষ।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

আজকের বাংলা তারিখ



Our Like Page