April 11, 2026, 2:39 pm
শিরোনামঃ
আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন অর্থ যেন ইসরাইলের ইহুদি বসতি স্থাপনে ব্যয় না করতে মার্কিন আইন প্রণেতাদের আহ্বান 

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : ইসরাইলে অবৈধ ইহুদি বসতি নির্মাণে আমেরিকার দেয়া অর্থ যেন তেল আবিব খরচ না করে তা নিশ্চিত করার জন্য একদল আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে লেখা এক চিঠিতে ১৪ জন ডেমোক্র্যাটিক প্রগতিশীল আইনপ্রণেতা এই আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীর ও ইসরাইলি সেনাদের মধ্যে সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্ণবাদী মন্ত্রিসভার আগ্রাসী অবস্থানের কারণে সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা বেড়ে গেছে।

মার্কিন এই ১৪ আইনপ্রণেতার নেতৃত্বে রয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য জামাল বোম্যান এবং সিনেটর বার্নি স্যান্ডার্স। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা, আরো ফিলিস্তিনি ভূখণ্ড জোরপূর্বক দখল এবং ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করার নীতিতে পরিবর্তন আনতে তারা বাইডেন প্রশাসনকে অনুরোধ করেন।

পাশাপাশি মার্কিন করদাতাদের অর্থ ইহুদি বসতি নির্মাণের কাজে ব্যয় করার কারণে বিদ্যমান মার্কিন আইন লঙ্ঘন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলেন এসব আইনপ্রণেতা। তারা আরো বলেছেন, ইসরাইলকে দেয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ বিদেশি সাহায্য যেন কোনোভাবেই ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে। চলমান সহিংসতার জন্য নেতানিয়াহুর উগ্রবাদী মন্ত্রিসভাকে দায়ী করেন মার্কিন আইনপ্রণেতারা।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page