October 18, 2026, 1:17 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয় : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব খ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের-২০২৪ সালের বর্ষ সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর টাইমের সাথে এক সাক্ষাতকারে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়।’

ধার করা অস্ত্র-অর্থ দ্বারা আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামি।

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্সসেরা ব্যডক্ত নির্বাচিত হওয়ার পরগত ১২ ডিসেম্বর তার এই সাক্ষাতকারটি ছাপা হয়।

টাইম ম্যাগাজিনের এক প্রতিবদেনে এ কথা বলা হয়েছে।

তিনি বলেছেন, ‘যা ঘটেছে বা এখনো ঘটছে,তা পাগলামি।’ রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এই যুদ্ধে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে । এটা আর চলতে দেয়া যায়না।’

ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তার আমলে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন ঐ সিদ্ধান্ত নিয়েছেন।

ট্রাম্প বলেছেন প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের তিনি দ্রুত অবসান চান।

টাইমকে ট্রাম্প বলেছেন, সাহায্য করার তার একটি ‘দারুণ’ পরিকল্পনা আছে। কিন্তু তিনি যদি সেটা এখন ফাঁস করেন, তবে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে হয়ে য়াবে।’

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page