October 16, 2026, 8:28 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন আদালতে ‘এইচ-১ বি’ প্রযুক্তি ভিসা ফি ১ লাখ ডলার বহাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একজন মার্কিন ফেডারেল বিচারক গতকাল মঙ্গলবার এইচ-১ বি ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ১ লাখ ডলার ফি বহাল রেখেছেন।

যদিও তিনি স্বীকার করেছেন যে, এটি ‘মার্কিন ব্যবসা ও উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন জেলা বিচারক বেরিল হাওয়েল ৫৬ পৃষ্ঠার এক রায়ে লিখেছেন যে ‘প্রেসিডেন্টের ‘বিস্তৃত আইনগত কর্তৃত্ব’ রয়েছে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে।’

গত সেপ্টেম্বর মাসে ঘোষিত ১ লাখ ডলারের ফি কার্যকর হওয়ার মাত্র ৩৬ ঘন্টা আগে কোম্পানিগুলোকে জানানো হয়, যা এটি কীভাবে কাজ করবে এবং কারা ক্ষতিগ্রস্থ হবে তা নিয়ে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি হয়।

এইচ-১ বি ভিসা ফি ট্রাম্পের বৃহত্তর অভিবাসন দমন অভিযানের অংশ। তিনি হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ব্যাপকভাবে অভিবাসন বিরোধী নীতি গ্রহণ করেছেন। যদিও এখন পর্যন্ত এই ভিসা সিলিকন ভ্যালিরকে লক্ষ্যবস্তু করেনি, যাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প দাবি করেছেন, এইচ-১বি ভিসা ব্যবস্থার অপব্যবহার করে আমেরিকান শ্রমিকদের বদলে কম বেতনে কাজ করতে ইচ্ছুক বিদেশি কর্মীদের আনা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর লটারি পদ্ধতিতে ৮৫ হাজার এইচ-১ই ভিসা প্রদান করে। এই ভিসার প্রায় তিন-চতুর্থাংশই ভারতীয় নাগরিকরা পেয়ে থাকে।

ট্রাম্পের প্রাক্তন মিত্র ইলন মাস্কসহ প্রযুক্তি উদ্যোক্তারা এইচ-১বি ভিসাকে লক্ষ্যবস্তু করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের চাকরির শূন্যপদ পূরণের জন্য পর্যাপ্ত স্বদেশী প্রতিভা নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page