September 8, 2026, 11:58 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন এমন পাঁচজনের নাম নিশ্চিত করেছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন নিশ্চিত করেছে যে, বন্দী বিনিময় চুক্তির আওতায় আমেরিকা থেকে পাঁচজন ইরানি নাগরিক মুক্তি পাচ্ছেন। মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ এনে এসব ইরানি নাগরিককে আমেরিকা অবৈধভাবে আটকে রেখেছে।

ইরানের স্থায়ী মিশন বলেছে, খুব শিগগিরই এই পাঁচ ব্যক্তি মার্কিন কারাগার থেকে মুক্তি পাবেন। গতকাল (মঙ্গলবার) ইরানি মিশন নিউ ইয়র্ক থেকে ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, মুক্তি পাওয়া পাঁচজনের মধ্যে কয়েকজন আমেরিকায় থাকবেন এবং বাকিরা ইরানে ফিরে যাবেন।

যে ৫ ইরানি নাগরিক মুক্তি পেতে যাচ্ছেন তাদের নাম জানিয়েছে ইরানের স্থায়ী মিশন। এরা হলেন মেহেরদাদ মইন আনসারী, কাম্বিজ আত্তার কাশানি, রেজা সারহাংপুর কোফরানি, আমিন হাসানজাদেহ এবং কাভে লুৎফুল্লাহ আফরাসিয়াবি।

এদিকে, মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, নির্ধারিত সময়েই বন্দী বিনিময় সম্পন্ন হবে। তিনি জানান, ইরানি কারাগারে বন্দি মার্কিন নাগরিকরা ভালো ও অসুস্থ আছেন এবং তারা দ্রুতই তাদের নিজেদের বাড়িতে ফিরে যাবেন।

গত ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা প্রকাশ করে ইরান। এর আগে দুই বছর ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page