September 20, 2026, 1:39 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ক্যাপিটলে হামলা ; আবারও ‘বিপাকে’ ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ক্যাপিটলে গত বছরের হামলার তদন্তকারী আইনপ্রণেতারা সোমবার (১৯ ডিসেম্বর) ভোট দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্তত তিনটি বিষয়ে ফৌজদারি অভিযোগের সুপারিশ করবেন কিনা। শুক্রবার (১৮ ডিসেম্বর) পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাজনৈতিক সংবাদ সাইটটি জানিয়েছে, ক্যাপিটলে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গা থেকে উদ্ভূত সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপের মূল্যায়ন করার একটি কংগ্রেসনাল সাবকমিটি ট্রাম্পের বিরুদ্ধে কমপক্ষে তিনটি অভিযোগের সুপারিশ করবে।

কমিটির প্রতিবেদনের বিষয়বস্তুর সঙ্গে ঘনিষ্ঠ দুই ব্যক্তির উদ্ধৃতির বরাত দিয়ে পলিটিকো জানায়, ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সরকারি কাজে বাধা ও মার্কিন সরকারকে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

ক্যাপিটল হামলার তদন্তকারী পূর্ণাঙ্গ কমিটি সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় চূড়ান্ত বৈঠক করবে। এর দুই দিন পরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। সোমবারের বৈঠকের সময় কমিটির সদস্যরা সম্ভাব্য ফৌজদারি অভিযোগের জন্য কোনো ব্যক্তির নাম দেবেন কিনা তা নিয়ে ভোট দেবেন।

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কমিটি নিজেই অভিযোগ করতে পারে না। তবে তারা বিচার বিভাগের কাছে সুপারিশ করতে পারে। ক্যাপিটলে হামলায় জড়িত থাকার অভিযোগে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page