October 15, 2026, 9:47 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন গোপন নথি ফাঁসের ঘটনায় বিমান বাহিনীর সদস্র গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অনলাইনে পেন্টাগনের গোপনীয় তথ্য ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী এক মার্কিন যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশটির বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য। খবর বিবিসির।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার জ্যাক টাশেরাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাক একটি অনলাইন গেমিং চ্যাট গ্রুপের লিডার এবং সেখানেই গোপন নথি ফাঁস করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, জ্যাককে গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অভিযুক্ত করা হবে। গোপনীয় তথ্য ফাঁসের ঘটনায় বেশ বেকায়দায় পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এটিই তথ্য-ফাঁসের সবশেষ ঘটনা। এসব দলিলে ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে সংবেদনশীল গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে।

ফুটেজে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার কর্মকর্তারা জ্যাকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার বোস্টনে জ্যাককে আদালতে হাজির করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাক পশ্চিম কেপ কডের ওটিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার সদস্য। সিবিএস নিউজ জানিয়েছে, ২০১৯ সালে জ্যাক এই বাহিনীতে যোগ দেন।

বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন,  সন্দেহভাজনকারীকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page