October 15, 2026, 7:36 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নথি ফাঁস ; গোপনে রাশিয়াকে অস্ত্র দিতে রাজি চীন

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কিত কিছু নথি ফাঁস হয়েছে। ইউক্রেনে যুদ্ধ করার জন্য রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার বিষয়টিতে অনুমোদন দিয়েছে চীন। তবে বেইজিংয়ের চাওয়া, অস্ত্রের চালানের বিষয়টি মস্কোকে গোপন রাখতে হবে। ফাঁস হওয়া নথি থেকে এসব বিষয় জানা গেছে। খবর গার্ডিয়ানের।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী চীনের রাশিয়াকে অস্ত্র দেওয়া সংক্রান্ত অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি ২৩ ফেব্রুয়ারির। রাশিয়াকে চীনের অস্ত্র দেওয়া নিয়ে এ তথ্য সংগ্রহ করের মার্কিন গোয়েন্দারা। আঁড়ি পেতে রুশ গোয়েন্দাদের আলোচনা শোনার মাধ্যমে এসব তথ্য মার্কিন গোয়েন্দাদের হাতে আসে। রুশ গোয়েন্দারা এ বিষয়ে বলেন, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন চায় অস্ত্রের চালানের বিষয়টি যেন গোপন থাকে।

এছাড়া আরেকটি গোপন গোয়েন্দা নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের একটি বড় ধরনের হামলার বিষয়টি নিয়ে ভাবছে বেইজিং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোপন যেসব গোয়েন্দা নথি ফাঁস হয়েছে এবং অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নথিগুলো তার মধ্যে আছে। এসব গোপন নথি ফাঁসের ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার ম্যাসাচুসেটস থেকে জ্যাক টাশেরিয়া নামে ২১ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব নথি সত্য এবং এসব নথিতে অতি সংবেদনশীল তথ্য আছে। তবে এর মধ্যে কিছু কিছু নথি বিকৃত করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page