March 8, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নভোচারীরা সত্যিই চাঁদে পৌঁছেছিলেন তার কোনো প্রমাণ নেই : রুশ স্পেস এজেন্সির সাবেক প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার মহাকাশ সংস্থা রোজকসমস স্পেস এজেন্সির সাবেক প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, আমেরিকার অ্যাপোলো-১১ চন্দ্রযান ১৯৬৯ সালে সত্যিই যে চাঁদের বুকে পৌঁছেছিল তার কোনো অকাট্য প্রমাণ নেই। তিনি বলেন, অনেকেই চন্দ্রাভিযানের ব্যাপারে ওয়াশিংটনের পক্ষে সাফাই গাইলেও কেউ অকাট্য প্রমাণ দিতে পারেনি।

দিমিত্রি রোগোজিন ১৯৬৯ সালের মার্কিন চন্দ্রাভিযানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি এ ব্যাপারে চূড়ান্ত প্রমাণ দেখার অপেক্ষায় আছেন। গতকাল রোববার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার সাবেক প্রধান বলেন, তিনি প্রায় দশ বছর আগে ব্যক্তিগতভাবে এই বিষয়ে অনুসন্ধান শুরু করেন যখন তিনি রুশ সরকারের মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করছিলেন।

তিনি বলেন, মার্কিন নভোচারীরা সত্যি চাঁদের বুকে পা রেখেছিলেন কিনা এ ব্যাপারে তিনি সন্ধিহান হয়ে পড়েন। এক্ষেত্রে তিনি রুশ ও মার্কিন নভোচারীদের কথা তুলনা করে বলেন, তারা যখন তাদের রকেট নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসেন তখন তাদের কতটা বিধ্বস্ত লাগছিল এবং মার্কিন অ্যাপোলো-১১’র নভোচারীদের কতটা ফুরফুরে লাগছিল সেটি গুরুত্বপূর্ণ বিষয়।

দিমিত্রি রোগোজিন জানান, ২০১৮ সালে রোজকসমসের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি মার্কিন নভোচারীদের চাঁদে পৌঁছানোর বিষয়টি সম্পর্কে প্রমাণ খোঁজার চেষ্টা করেন। কিন্তু এ বিষয়ে রাশিয়ার কয়েকজন শিক্ষাবিদ ও বিজ্ঞানী প্রমাণ সরবরাহ করার পরিবর্তে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রোগোজিনের সমালোচনা করে তারা বলেন, তার এই তৎপরতার কারণে নাসার সঙ্গে রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আছেন তারা। এমনকি শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার পক্ষ থেকে তিনি ফোন কল পান যাতে ওই কর্মকর্তা রোগোজিনকে আন্তর্জাতিক সম্পর্ক জটিল করার ব্যাপারে অভিযুক্ত করেন।

টেলিগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে রোগোজিন সবশেষে বলেছেন, তিনি এখনো বিশ্বাস করতে পারেন না যে, আমেরিকার নভোচারীরা চাঁদের বুকে পা রাখার সামর্থ্য অর্জন করেছিলেন এবং এখনো সেই সামর্থ্য তাদের হয়নি যদিও ১৯৬০ এর দশকের চেয়ে প্রযুক্তিতে আমেরিকা অনেক এগিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page