April 8, 2026, 5:45 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে শুরু হয়েছে সরাসরি জাহাজ চলাচল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে পণ্য লেনদেন করতে দু’দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করা হয়েছে। কারাকাসস্থ ইরান দূতাবাস গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইরান ও ভেনিজুয়েলা দু’দেশের ওপরই মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইন্স বা আইআরআইএসএল-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইরান দূতাবাস বলেছে, এখন থেকে ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার  উদ্দেশ্যে ইরান ছেড়ে যাবে।

এর আগে আইআরআইএসএল গত সপ্তাহে জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ভেনিজুয়েলার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হয়েছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন। ওই সফরে দু’দেশের মধ্যে প্রযুক্তি, কৃষি, তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, পর্যটন ও সাংস্কৃতিক খাতে দু’দেশের মধ্যে বেশ কিছু চুক্তি , ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page