October 10, 2026, 11:06 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল কিনছে ইউরোপের দেশগুলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও ইউরাপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ তেহরানের কাছ থেকে তেল কিনছে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য মতে- গত বছর ইরান থেকে পূর্ব ইউরোপের তিন দেশ রোমানিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়া চার হাজার ১৮১ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করেছে।
মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে, কোনো দেশ ইরানের কাছ থেকে তেল কিনলে সেই দেশের সরকার ও আমদানিকারী প্রতিষ্ঠান শাস্তির মুখে পড়বে।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ইরান থেকে এসব দেশ যে তেল কিনেছে তার মধ্যে চার হাজার টনই গেছে রোমানিয়ায়। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে- ২০১৮ সালে মার্কিন সরকার ইরানের তেল কেনার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার পর সর্বশেষ ইরানের তেল কেনার তালিকায় নাম লেখায় বুলগেরিয়া। গত ডিসেম্বরে এ দেশটি ইরান থেকে ১৬৮ মেট্রিক টন তেল আমদানি করেছে। জানুয়ারি মাসেও তেল কেনা অব্যাহত রাখে বুলগেরিয়া এবং এ মাসে দেশটি ইরান থেকে তেল নিয়েছে ৮১ মেট্রিক টন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, যদিও ইউরোপের দেশগুলো কম পরিমাণে ইরান থেকে তেল কিনছে তবে এর মধ্যদিয়ে পরিষ্কার হচ্ছে যে, ইউরোপীয় দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেহরানের কাছ থেকে তেল কিনতে আগ্রহী।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page