February 27, 2026, 8:14 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ালো আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছে।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার প্রতিমূর্তির কাছে তিনজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে। সে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পতাকা উত্তোলনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, ছাত্রদের কর্মকাণ্ড হার্ভার্ডের নীতি লঙ্ঘন করেছে। বিশ্ববিদ্যালয় হলের উপর বিক্ষোভকারীদের দ্বারা উত্তোলিত পতাকাগুলো হার্ভার্ড কর্মীরা সরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের নীতির লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-মিছিল চলছে। ১৮ এপ্রিল থেকে, মার্কিন ক্যাম্পাস জুড়ে ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও আন্দোলন দিনকে দিন তীব্র আকার ধারণ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page