October 28, 2026, 5:42 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার হুমকি দেওয়া সেই ব্যক্তি। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট বাইডেন উটাহ রাজ্যে সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই হুমকিদাতা গুলিতে নিহত হন।

এফবিআই নিশ্চিত করেছে, উটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এই ঘটনা ঘটে।

যদিও এফবিআই নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। তারা বলছে, এ নিয়ে তদন্ত চলছে। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে উক্ত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের তথ্যানুযায়ী, ৭০ বছর বয়সি রবার্টসন নিজেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচয় দিতেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন ও অন্যদের একাধিকবার হুমকি দিয়েছেন।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বাইডেনকে হত্যার হুমকি দিয়ে তিনি লেখেন, শুনেছি বাইডেন নাকি উটাহতে আসছেন। আমার এম২৪ স্নাইপার রাইফেলটি পরিষ্কার করছি।

এ ছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, এফবিআইয়ের গুলিতে নিহত রবার্টসন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং অ্যাটর্নি জেনারেল ম্যারিক গার্ল্যান্ডকেও হুমকি দিয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page