September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন বিচারপতির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ ; ৪৭টি বন্দুক ও ২৬ হাজার গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সহধর্মিনীকে মদ্যপ অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিচারপতি জেফরি ফার্গুসনের বিরুদ্ধে। হত্যার পর ফোন করে সহকর্মীকে জানান, ‘আগামীকাল আদালতে আসা হবে না, পুলিশি হেফাজতে থাকবো। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্তকে বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকের সময় তল্লাশি চালিয়ে বিচারকের বাড়ি থেকে ‘অস্ত্রের ভাণ্ডার’ মিলেছে। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান নিরাপত্তা সদস্যরা। ফার্গুসনের বাড়িতে ৪৭টি বন্দুক ও ২৬ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। প্রসিকিউটর জানান, ৭২ বছর বয়সী অভিযুক্ত বিচারক অরেঞ্জ কাউন্টি সুপিরিয়র আদালতে বসেন।

ঘটনার সূত্রপাত, সম্প্রতি বাড়ির কাছে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডে জড়ান ফার্গুসন। নিহত স্ত্রী শার্লির আইনজীবী জানান, তর্ক চলার সময় শার্লির দিকে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করেন ফার্গুসন। এ সময় স্ত্রী বলেন, আসল বন্দুক দিয়েই গুলি করো। তখনই কোমর থেকে অস্ত্র বের করে বুকে গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয়।

ঘাতক বিচারপতি নিজেই জরুরি নম্বর ৯১১-এ ফোন করে এ ঘটনা জানান।  এর পর মার্কিন পুলিশ আটক করে ফার্গুসনকে। তোলা হয় আদালতে। তবে আদালতে দাঁড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হলে ৪০ বছরের সাজা হতে পারে তার। সূত্র: এনডিটিভি, এবিসি নিউজ

 

আজকের বাংলা তারিখ



Our Like Page